
সিলেটে প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতারা। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ ঘোষণা আসে।
জেলা সড়ক পরিবহন বিভাগীয় কমিটির সভাপতি হাজি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন গ্যাসের সমাধান তারা করে দেবেন। আর মামলার বিষয়ে এসএমপি কমিশনার সিলেটে আসলে এটারও সমাধান হবে। সে জন্য আমরা আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নিয়েছি।’
আজ বেলা আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠকে বসেন জেলা পরিবহন শ্রমিকনেতারা। পরে বৈঠকে অংশ নেন সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কোর্ট পয়েন্টে গ্যাসের লোড বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করে পরিবহনশ্রমিকেরা। মানববন্ধনে শ্রমিকনেতারা দাবি আদায়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন। পরে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়।
দাবিগুলো হলো–গ্যাসের সংকট সমাধান, রাজনৈতিক মামলায় শ্রমিকনেতাকে জড়ানোর প্রতিবাদ, সড়ক দুর্ঘটনার মামলায় চালকদের জামিন, পরিষেবা আইন বাতিল, দেড় বছর আগে গোলাপগঞ্জে ইউপি নির্বাচনের সময় গ্রেপ্তার চারজন শ্রমিকনেতার মুক্তি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে