
সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলদারি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
প্রতিনিয়ত ফুটপাত ও রাস্তা দখল চলছেই। নগরবাসীর অব্যাহত আপত্তিতেও বন্ধ হচ্ছে না দখলদারদের দৌরাত্ম্য। নগরীর ব্যস্ততম এলাকাগুলোর অনেক জায়গায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট।
কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। দখল করা ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীর নাভিশ্বাস যেন নিত্যদিনের সঙ্গী। যে যার ইচ্ছেমতো ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবহার করছে। কেউ আবার অনেক এলাকায় নির্মাণসামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যার সৃষ্টি করছে। শহরে যানজটের একটা বড় কারণ, এই যত্রতত্র গাড়ি পার্কিং আর ফুটপাত দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণ। অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সর্বস্তরের ছাত্রছাত্রী ও পথচারীরা।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকসর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোওয়া কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশি প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটি সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২৩ মিনিট আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
৩৫ মিনিট আগে
ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে