
নিজেকে ভোটের কাঙাল বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার বিকেল ৪টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ষড়পল্লি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও ছাত্রনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাকে ফুল ছিটিয়ে বরণ করতে হবে না। আমাকে কোনো দিন ফুলেল মালা দিবেন না। ক্রেস্ট দিবেন না। আমি এই সবের কাঙাল নই। আমি এক বিষয়ে কাঙাল। ভোটের কাঙাল! তাও জোর করে ভোট নিতাম নায়। গালাগালি, ভয় দেখিয়ে এবং কারও কথা বলে আমি ভোট চাই না। আল্লাহর নাম আর আমার কাম। এই দুইটা বিচার করে, ভোট দিলে দিবা না হলে না।’
মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে আমি খুশি হই। বাঙালি জাতিকে দীর্ঘদিন শিক্ষা-দীক্ষাসহ সার্বিক উন্নয়নে পিছিয়ে রাখা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। আমরা এখন তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ সার্বিক উন্নয়নে কাজ করছি।’
ষড়পল্লি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ জুনেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে একটি চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি পাঁচতলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর এবং ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে দুটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে চকতিলক-দাওরাই সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগমকে হত্যা করে লাশে আগুন দেওয়ার ঘটনায় সাবেক মেম্বার বাবুল হোসেন ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ আগস্ট নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৮ আগস্ট আমবাগান থেকে পোড়া লাশ উদ্ধারের পর তদন্তে এ তথ্য উঠে আসে।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদরের বহুতি শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত, মোড়কে অসংগতি এবং মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ময়মনসিংহ ইউনিটের নথি অনুযায়ী, এ অঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, চাহিদামতো গ্যাসের চাপ না থাকায় কোনো কোনো কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।
২০ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৫০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে
২৬ মিনিট আগে