
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। আজ সোমবার কুশিয়ারা নদীর পানি বেড়ে রানীগঞ্জ বাজারে হাঁটুপানি জমে যায়। এ ছাড়া পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের রাস্তা ভেঙে কুশিয়ারা নদীর পানি গ্রামে প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা বলছেন, ঈদের বেচাকেনার সময় বাজারে পানি ঢুকায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জানা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর, নতুন কসবা, কাতিয়া, পাইলগাঁও, আলাগদি, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার, কদরপাড়াসহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। কুশিয়ারার তীরবর্তী এলাকায় গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ।
কদরপাড়া গ্রামের আশরাফুল আলম বলেন, কুশিয়ারার পানি বাড়ায় রাস্তাঘাট ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। সড়ক পানি উঠে গেছে। যাতায়াতে চরম বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের বসতিরা। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, নদীর পানিতে বাজারে এখন হাঁটুপানি। অনেকের দোকানেও পানি ঢুকতে শুরু করেছে। ঈদের সময় নদীর পানি বাড়ায় ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, কুশিয়ারার পানি বেড়ে জগন্নাথপুর-বেগমপুর সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গ্রামীণ সড়কসহ অনেক বাড়িতে হাঁটুসমান পানি রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, ‘সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পর্যবেক্ষণ করছি। আশ্রয়কেন্দ্র তৈরি রয়েছে। তবে এখনও কোনো পরিবার আশ্রয়কেন্দ্রে যায়নি।’

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
২ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
১০ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৯ মিনিট আগে