
সুনামগঞ্জের ছাতকে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
অভিযুক্ত ব্যক্তির নাম সাবুল মিয়া (৩৫)। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশুটিকে মাদ্রাসায় ধর্ষণ করেন সাবুল। ঘটনাটি গোপন রেখে আপসরফার চেষ্টা চালান সাবেক এক জনপ্রতিনিধি। তবে পরে তা জানাজানি হলে স্থানীয় যুবসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে মধ্যরাতে কয়েক শ বিক্ষুব্ধ মানুষ অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, ‘মেয়েটিকে ধর্ষণের জন্য চেষ্টা করেছিল। পরে মেয়েটি চিৎকার দিয়ে পালিয়েছে। স্থানীয়রা বিষয়টি জানার পর তাকে (প্রধান অভিযুক্ত) ধাওয়া করে। তাকে গ্রেপ্তার ও ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে