সুনামগঞ্জের জামালগঞ্জে ফসল রক্ষায় বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের বড় মাঠে এই বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা।
এদিকে মোনাজাতে অংশ নেওয়ার জন্য মাইকিং করা হয় বিভিন্ন গ্রামসহ এলাকার প্রধান প্রধান বাজারগুলোতে।
স্থানীয়রা জানান, বড় পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে তৈরি হয়েছে তীব্র পানির সংকট। নষ্ট হয়ে যাচ্ছে বোরো ফসল। চরম শঙ্কা আর অস্বস্তিতে রয়েছেন হাওর পারের কৃষকেরা। হুমকির মুখে রয়েছে বিভিন্ন জাতের ধানের চারা। পানির অভাবে ধানের চারায় মাজরা পোকা নামে একধরনের কীট ধান খেত নষ্ট করছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাতের।
এদিকে একই দিনে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন লম্বাবাঁক গ্রামের মসজিদের ইমাম মাও. ইয়াহিয়া বিন। এতে কয়েক গ্রামের শিশুসহ প্রায় সহস্রাধিকের অধিক মানুষ এই বিশেষ প্রার্থনায় শরিক হন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান ওরফে ময়না মিয়া বলেন, ‘এর আগে কখনো এতটা পানি শূন্যতা দেখিনি। তীব্র খরায় আমাদের ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য কয়েক গ্রামের লোকজন মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেছি।’

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
২৪ মিনিট আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
৩৩ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
১ ঘণ্টা আগে