সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে আবু হানিফ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মিনি পাগনা হাওরে এ ঘটনা ঘটেছে।
আবু হানিফ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে হাওরে নিজের মরিচ খেত দেখতে গেলে আকাশে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাঁর শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, আবু হানিফের মৃত্যুর খবর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে সহযোগিতার দেওয়া হবে।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
২৩ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
৩১ মিনিট আগে