
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬টি ব্যাংকের আলাদা আলাদা এটিএম বুথ থাকলেও টাকা নেই ৫টিতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। আজ রোববার সকাল থেকে উপজেলা সদরের ৫টি এটিএম বুথে টাকা না থাকায় একটি বুথের সামনে গ্রাহকদের ভিড় দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় ১২টি ব্যাংকের শাখা রয়েছে। এর মধ্যে সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, এশিয়া ব্যাংক, এক্সিম ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব এটিএম বুথ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ি ছুটির দিনগুলোতে বুথে প্রর্যাপ্ত টাকার ও নিরপত্তার নিশ্চয়তার কথা রয়েছে। কিন্তু সাপ্তাহিক দুদিনের ছুটি ও শবে কদরের একদিনের ছুটি যোগ হতেই বুথের টাকা শূন্য হয়ে গেছে। ফলে ঈদ বাজারে এসে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে, ৬টি বুথের মধ্যে শুধুমাত্র সিটি ব্যাংকের এটিএম বুথে টাকা থাকায় অন্যান্য ব্যাংকের গ্রাহকেরাও ওই বুথে এসে টাকা উত্তোলনে ভিড় দেখা যায়।
বুথে টাকা তুলতে আসা রিমি বেগম বলেন, ‘ঈদের কেনাকাটা করতে বাজারে এসে এখন তো চরম ভোগান্তিতে পড়েছি। তিনটি বুথ ঘুরে এখন এই বুথে টাকা তুলতে এসেছি।’
ব্যবসায়ী রুকন ইসলাম বলেন, ‘৬টি বুথের মধ্যে মাত্র একটিতে টাকা আছে। তাই এখানে অনেক মানুষের ভিড়। টাকা তুলার জন্য ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি।’
সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড বাচ্ছু মিয়া বলেন, ‘কোনো বুথে টাকা না থাকায় মানুষের ভিড় বেড়েছে।’
এক্সিম ব্যাংকের জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সর্বোচ্চ লিমিট ২৫ লাখ। আমরা বৃহস্পতিবার লিমিট পরিমাণ টাকা রেখে এসেছিলাম। তিন দিনের ছুটি ও ঈদের জন্য বেশি টাকা উত্তোলনে বুথের টাকা শেষ হতে পারে।’

সিলেটে বৃদ্ধ স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকে ছুরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
২ মিনিট আগে
বন্ধুর চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিল্লাল মাঝি (৫০)। বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে পরদিন মারা যান তাঁর বন্ধু হাবিবুর রহমান (৫৭)। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড় ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে তাঁদের দুজনের লাশ রয়েছে।
৪১ মিনিট আগে
জামালপুরে গ্যাস সংকট নিরসন ও সিএনজিচালিত অটোরিকশার জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় এ অবরোধ শুরু হয়...
১ ঘণ্টা আগে
সদর উপজেলার তরা এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা কাদা-পানি মাড়িয়ে খেত থেকে আখ কাটছেন। পরে আখের পাতা ও আঁশ পরিষ্কার করে আঁটি বেঁধে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে।
১ ঘণ্টা আগে