সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে দীর্ঘ ছয় মাস ধরে বড়শি ফেলতেন শৌখিন মৎস্য শিকারি বাচ্চু মিয়া। কিন্তু এত দিনে একটি মাছও পাননি তিনি। তবে আজ বৃহস্পতিবার তাঁর বড়শিতে সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়ে।
উপজেলার রানীগঞ্জ ফেরিঘাটে কুশিয়ারা নদী থেকে পাওয়া সাড়ে ১৮ কেজির বোয়াল মাছটি জগন্নাথপুর মৎস্য আড়তে আনা হয়। এখানে সাড়ে ২৬ হাজার টাকায় মাছ বিক্রি করেন তিনি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।
শৌখিন ওই মৎস্য শিকারি বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একজন দিনমজুর। কাজ না থাকলে বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালো লাগে। তাই গত ছয় মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি বেয়ে আসছি। এই ছয় মাসে একটি মাছও বড়শিতে লাগেনি। শেষমেশ এই মাছটি পেলাম। আমি খুবই খুশি।’
মাছটি কেন বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শৌখিন শিকারি। দীর্ঘদিন ধরে নদীতে বড়শি বেয়ে মাছটি শিকার করেছি। কিন্তু এত বড় মাছ খাওয়ারও তেমন কেউ নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ জোগাতে পারব।’
জগন্নাথপুর শাপলা মৎস্য আড়তের মালিক মোতাহির আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
মৎস্য আড়তের আরেক মালিক জলিম খাঁন বলেন, এটি এই বছরের সবচেয়ে বড় মাছ। এর চেয়ে বড় মাছ এ বছর আর বিক্রি হয়নি।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১২ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৪ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৯ মিনিট আগে