
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, যমুনা নদী পার হয়ে নৌকায় করে গরু নিয়ে যাওয়ার সময় দুজনকে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গরু চুরি করে নৌকাযোগে পালানোর সময় গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ আটক করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, গরুগুলো বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি হয়েছিল। চোর সন্দেহে মারধরের ঘটনা ঘটেছে তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।

মুক্তিপণ না পেয়ে টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার সকালে অভিযুক্ত ব্যক্তির বাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলার আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ জন রোগী যক্ষ্মায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।ভুক্তভোগীদের দাবি, একই হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁদের ক্ষতস্থানে জটিলতা দেখা দেয়।
২৬ মিনিট আগে
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সামরিক বাহিনীর অভিযান, জাতিগত নিপীড়ন ও সহিংসতার স্মরণে দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করে রোহিঙ্গারা। এ উপলক্ষে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে শান্তিপূর্ণ সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
৩৪ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক পরিবারের নবজাতককে অন্য পরিবারের কাছে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নবজাতককে নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে নিজেদের বাড়িতে চলে যায় পরিবারটি। পরে বিষয়টি ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে ফিরিয়ে আনে।
৩৮ মিনিট আগে