বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় পশুর হাট বসিয়েছিলেন হাট কর্তৃপক্ষ। খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। পরে পশুর হাটটি ভেঙে দেওয়া হয় এবং হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার চরাঞ্চল নাটুয়ারপাড়াতে প্রতি শনিবার পশুর হাট বসে। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সব পশুর হাট বন্ধ করে দিয়েছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতিতেও জমজমাট পশুর হাট বসায় কর্তৃপক্ষ। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। পরে প্রশাসন খবর পায়।
আজ বেলা ১২টায় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বিজিবি সদস্যদের নিয়ে ওই হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে জরিমানা করা হয়।
তবে নিষেধাজ্ঞার মধ্যে হাট বসানোর দায় অস্বীকার করেছেন হাটটির ইজারাদার নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন। তাঁর দাবি, এই করোনা পরিস্থিতিতে পশুর মালিকেরাই নিজেদের মতো হাটে গরু এনেছে। ক্রেতা–বিক্রেতারা এসে ভিড় করেছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানান, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ রকম কাজ করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সহযোগিতা করেন, বিজিবি কমান্ডার এমদাদুল, নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপ্লব মণ্ডলসহ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

পাবনায় এক থেকে দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভের মুখে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।
৩৩ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৪১ মিনিট আগে