
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মোমিনকে আদালতে পাঠানো হবে।।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাঁকেও হাজতখানায় রাখা হয়েছিল।
হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্বজনদের অভিযোগ, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার স্থানীয় একটি কবরস্থান থেকে শামিমের মরদেহ তুলে ‘শামিমি বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে নতুন করে দাফন করা হয়েছে।
১৮ মিনিট আগে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ঘাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের ঘটনা সত্য হলেও এর সঙ্গে বিএনপির কোনো...
২৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ধানখেতে কাজ করার সময় ফিরোজ হাওলাদার (৪৪) নামে এক কৃষককে লোহার রড, হকিস্টিক, স্টাম্প ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হওয়া নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন...
১ ঘণ্টা আগে