
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারকেলগাছ পরিষ্কারের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পাপ্পু সরকার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার তেলিজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাপ্পু সরকার পার্শ্ববর্তী বগুড়া জেলার শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তিনি পেশায় গাছ পরিষ্কার কর্মী ছিলেন এবং স্ত্রী-সন্তান নিয়ে রায়গঞ্জের তেলিজানা এলাকায় তাঁর শ্বশুর নূরনবীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেলিজানা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের বাড়ির একটি নারকেলগাছে উঠে পরিষ্কারের কাজ করছিলেন পাপ্পু। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন এবং গাছের ওপর ঝুলন্ত অবস্থায় আটকে থাকেন।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে তাঁকে উদ্ধার করেন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকারীদের সহায়তায় হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮।
৫ মিনিট আগে
পুলিশের তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অভিযানে ছয় দিনে মোট ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩০ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন...
১২ মিনিট আগে
মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক কারবারের ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগে