
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সমেশপুর এলাকায় হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রাজ্জাক। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে সমেশপুর হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরে নিহতের বোন হোসনে আরা ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁর ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজ্জাককে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বেলকুচি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সবুজ বলেন, শনিবার দুপুরের দিকে লাশটি সিরাজগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।


মুন্সিগঞ্জের গজারিয়ায় চক্ষু শিবিরে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেই সঙ্গে ছানি অপারেশনের জন্য ১০০ নারী-পুরুষকে নির্বাচন করা হয়েছে। গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শিবিরে শনিবার সকাল থেকে....
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
গত ১৭ বছরে মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো যথাযথ গুরুত্ব পায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে সুদৃষ্টি দেওয়া তো দূরের কথা, অচল অবস্থায় নিয়ে রাখা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সরকার...
২৪ মিনিট আগে