তাড়াশ (সিরাজগঞ্জ): কোরবানির ঈদকে সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশের খামারিরা। উপজেলার আটটি ইউনিয়নে দেড় শতাধিক খামারে গবাদিপশু মোটাতাজাকরণ করা হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে এ অঞ্চলে সাড়ে তিন হাজার ষাঁড় ও গরু মোটাতাজা করা হচ্ছে।
তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম গৌরীপুর পাড়ার খামারি ইসমাইল হোসেন জানান, তিনি ছয় মাস আগে ছয় লাখ ৫৫ হাজার টাকা দিয়ে সাতটি দেশি প্রজাতির এবং একটি ফিজিসিয়ান (দো-আশলা) প্রজাতির ষাঁড় কিনে মোটাতাজা করছেন। বাড়িতেই ষাঁড়গুলো পরিবারের অন্যান্য সদস্যর সাহায্য সহযোগিতায় লালন পালন করে আসছেন তিনি। গরুগুলো এরই মধ্যে অনেক বড় ও মোটাতাজা হয়েছে। সামনে কোরবানির ঈদে গরু গুলো বিক্রি করবেন।
তিনি আরও জানান, ষাঁড়গুলোকে কোন অসাধু পন্থা অবলম্বন না করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে খড়, খৈল, ভুঁষি ও কাঁচা ঘাস খাইয়ে মোটাতাজা করা হয়েছে। এই পদ্ধতিতে গরু মোটাতাজা করা খরচ একটু বেশি হলেও গরু কোন রকমের ঝুঁকির মধ্যে থাকে না। এ বছর কোরবানির জন্য অনেকে এ এলাকায় এভাবেই গরু মোটাতাজা করছেন।
উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের আব্দুল আহাদ জানান, তিনি এ বছর তিনটি গরু মোটাতাজা করছেন। গরুর কোন সমস্যা মনে হলেই প্রাণী সম্পদ অফিসের লোকজনদের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ নিয়ে থাকেন। তবে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় মোটাতাজাকরণ ব্যয় অনেকটা বেড়েছে। কোরবানিতে তিনি গরুগুলো বিক্রি করবেন। তবে করোনাকালীন গরুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন।
প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা. মো. শরিফুল ইসলাম জানান, তাঁরা সার্বক্ষণিক এলাকার খামারিদের খোঁজ-খবর রাখেন। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে কোন রকম ক্ষতিকারক ওষুধ কিংবা ইনজেকশন ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন খামারিদের।
তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল আলম খান জানান, এ বছর তাড়াশ উপজেলায় প্রায় ১৫০টি গবাদিপশু মোটাতাজাকরণের খামারি রয়েছে। তাড়াশ উপজেলায় মোট ৯ হাজার ৩৩০টি ছোট-বড় গবাদিপশু রয়েছে। চলতি বছরে গবাদিপশু লালন পালন ও হৃষ্ট-পুষ্ট করার বিষয়ে উপজেলার ১২৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গরু মোটাতাজাকরণের বিষয়ে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠে পর্যায়ে কাজ করছেন বলে তিনি জানান।
সোহেল আলম খান আরও জানান, এ উপজেলায় সারা বছরই গবাদিপশু ও ছাগল-ভেড়া মোটাতাজা করা হয়ে থাকে। প্রাণী সম্পদ দপ্তরের লোকজন খামারিদের পাশে থেকে গবাদিপশুর চিকিৎসা ও তাঁদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন।

বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে জ্বালানি কার্ডের লাইনে দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় যে তিনি মারা গেছেন।
৩৭ মিনিট আগে
সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
নিহত ব্যক্তির বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাঁদের বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মিলন খানসহ সাত-আটজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে এসে তাঁদের ওপর হামলা ও ভাঙচুর চালান...
২ ঘণ্টা আগে
এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন।
২ ঘণ্টা আগে