
সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার সময় হাসান আলী (২২) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সিগারেট কেনার সময় দোকানে একটি জাল টাকার নোট দেন। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাঁকে অন্য নোট দিতে বলেন। পরিবর্তন করে দেওয়া দ্বিতীয় নোটটিও ছিল জাল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দোকানে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার চেষ্টা করছিলেন ওই যুবক। ওই যুবকের কাছে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাঁকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৪ মার্চ) এ অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনের এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান সম্পন্ন হয়েছে।
১২ মিনিট আগে
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল কারখানাগুলো চালু ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো মাথায় আছে এবং পদক্ষেপ গ্রহণ করছি।
৩৫ মিনিট আগে