শেরপুরের নকলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে নকলা থানা-পুলিশ। পরে আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে নকলা থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই চান মিয়াকে গ্রেপ্তার করে। চান মিয়া স্থানীয় আবেদ আলীর ছেলে।
থানায় বাদীর লিখিত অভিযোগে জানা গেছে, শিশু ও চান মিয়া একই গ্রামের কাছাকাছি বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় চান মিয়া খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নকলা থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার রাতে চান মিয়াকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
১৪ মিনিট আগে
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগপ্রক্রিয়া চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনওর কার্যালয়ে...
৩৪ মিনিট আগে
খুলনার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত সহকারী শিক্ষক (গণিত) রাবেয়া বেগম (ছদ্মনাম)। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তিনি সরকারের কাছ থেকে বেতন - ভাতা পাচ্ছেন । তবে তাঁর জমা দেওয়া শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে চিহ্নিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ( ডিআ
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
১ ঘণ্টা আগে