শেরপুরের নকলায় শামছুর রহমান আবুল (৬৫) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে নকলা পৌরসভার জালালপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নকলা থানা–পুলিশ।
আবুলের বাড়ি গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে। তিনি গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গণপদ্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় আবুল আসামি। তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির হননি। এখন তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কাউসারের মামা শাহীন বাড়ির পাশের একটি চায়ের দোকানে চা পান করার সময় আল হাফিজ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা বাড়ির ভেতর থেকে ১৫-২০ জনকে নিয়ে হাতুড়ি, কিরিচ, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে শাহিনের ওপর হামলা চালায়।
৭ মিনিট আগে
চরকান্দা গ্রামের রব মোল্লা ও বুলু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন রব মোল্লার সমর্থক মহসিন মোল্লা। সোমবার আদালত থেকে জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে বের হন তিনি।
১৫ মিনিট আগে
নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৬ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৭ ঘণ্টা আগে