শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শিরিনা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তি এলাকায় এই ঘটনা ঘটে।
শিরিন চর বসন্তি শিকদারপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। তাদের মেয়ের নাম সাদিয়া আক্তার বৃষ্টি, তিনি নারায়ণখোলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিরিন সকাল সকাল তাঁর মেয়ে সাদিয়াকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চর বসন্তি এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা পেছন থেকে শিরিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিরিন আক্তারের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
১ ঘণ্টা আগে
খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
২ ঘণ্টা আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
৩ ঘণ্টা আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
৩ ঘণ্টা আগে