
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে শেখ রাসেল সেনানিবাসে যাওয়ার পথে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল (১৮), একই এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯), মোসলেম ঢালি কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির (২০)।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরা সবাই মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
৩৭ মিনিট আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৭ ঘণ্টা আগে