
ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর নরসিংহপুর-হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রোববার রাত ১১টা ৫০ মিনিট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘নদী এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত ১১টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ৮ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
নরসিংহপুর ঘাটের ইজারাদার জিতু মিয়া ব্যাপারী বলেন, ‘পরিবহন ও বিভিন্ন গাড়ি পারাপারের জন্য নরসিংহপুর-হরিণাঘাট নৌপথে সাতটি ফেরি রয়েছে। আমরা খুবই লোকসানের মুখে আছি। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই নৌপথে ফেরির জন্য শত শত পরিবহনের জট লেগে থাকত। পদ্মা সেতু হওয়ার পর যানবাহন আসা অনেক কমে গেছে। এখন দিনে সর্বোচ্চ দুই-তিনটি ফেরি লোড হয়। প্রতিটি ফেরি এক দিন পর পর লাইন পায় পারাপারের জন্য।’

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
১ সেকেন্ড আগে
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু, এক
১৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতি কোটি টাকার। তবে কুমিরা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত; ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২১ মিনিট আগে