
সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়া সাতক্ষীরার রোজিনা খাতুন (৩৪) দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে সৌদির বন্দীদশা থেকে গতকাল বুধবার ওই নারীকে দেশে পাঠানো হয়। রোজিনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের এবাদুল ইসলামের মেয়ে। সম্প্রতি স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর উচ্চ বেতনে চাকরির প্রলোভনে তাঁকে সৌদি আরবে পাচার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই সালাউদ্দীন জাহাঙ্গীর গত ২ মে শ্যামনগর থানায় মানব পাচারের মামলা করেছেন। মামলায় ঢাকার মতিঝিলস্থ সেভেন স্টারস ম্যানপাওয়ার সার্ভিসেস এর ম্যানেজার রাসেল আকন, স্থানীয় এজেন্ট তাসলিমা ও তাঁর ছেলে মোস্তাফিজুরসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়।
সালাউদ্দীন জানান, তার বোনকে ভালো বেতনে চাকরির প্রলোভন দিয়ে সৌদিতে নিয়ে যায় মতিঝিলের সেভেন স্টারস ম্যানপাওয়ার সার্ভিসেস প্রতিষ্ঠান। তবে ১৭ মার্চ সেখানে পৌঁছানোর পর থেকে তার ওপর চরম নির্যাতন চালানো শুরু হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে রোজিনার মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আটকে রেখে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতো।
এ ছাড়া বিভিন্ন বাড়িতে দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজের জন্য পাঠানো হলেও তাঁকে পারিশ্রমিকের অর্থ দেওয়া হতো না। এমনকি অভুক্ত রেখে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে অনৈতিক কাজ করতে বাধ্য করার পাশাপাশি আপত্তি জানালে বেপরোয়া মারধর করা হতো। এ ছাড়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সঙ্গে নিয়ে যাওয়া ওষুধগুলো কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়।
সালাউদ্দীন আরও জানান, গত ১৬ এপ্রিল অপর একজনের মোবাইল ফোন ব্যবহার করে রোজিনা তাকে হোয়াটসঅ্যাপ ভয়েস রেকর্ড পাঠায়। সেখানে নিজের ওপর চরম অমানবিক আর শারীরিক ও পাশবিক নির্যাতনের বিষয়টি প্রকাশ করে তাঁকে বাঁচানোর জন্য পরিবারের প্রতি আকুতি জানায়। এ সময় সংশ্লিষ্ট সেভেন স্টারস ম্যানপাওয়ার সার্ভিসেস নামীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সহযোগিতা করেনি। পরবর্তীতে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সহায়তায় শ্যামনগর থানায় গত ২ মে তিনি বাদী হয়ে মামলা করেন।
মামলার পর পুলিশ পাচার চক্রের সঙ্গে জড়িতদের একজনকে গ্রেপ্তারের পর সেভেন স্টারস ম্যানপাওয়ার সার্ভিসেস রোজিনাকে ফিরিয়ে দেয় বলে জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরির্দশক মো. হানিফ জানান, গতকাল বুধবার দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে শ্যামনগর থানায় নেওয়া হয়েছে। শারীরিকভাবে অসুস্থ রোজিনাকে থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে রাখা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে