
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরার রসুলপুরে হার্টঅ্যাটাক করে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
তিনি সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মোটরসাইকেল মিস্ত্রি ফজলুর রহমানের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।
হাফিজুর রহমান লাল্টুর চাচাতো ভাই শেখ জাকির হোসেন জানান, লাল্টু আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা বাজারে বড় পর্দায় দেখতেন। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে তিনি ভোরে বাড়ি ফেরেন। রাতের খাবার তিনি কদমতলা বাজারে রান্নাবান্না করে একসঙ্গে খেয়েছেন। খেলায় আর্জেন্টিনা হেরে গেলে আফসোস করতে করতে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর হার্ট অ্যাটাক করে মারা যান।
লাল্টুর বন্ধু রবিউল ইসলাম জানান, খেলা দেখে ফিরে আসার পর তিনি দুবার টয়লেটে যান। তাঁর স্ত্রী টয়লেট থেকে ফিরে এসে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরিবারের সদস্যরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহমান জানান, হাসপাতালে ভর্তি করার আগেই লাল্টুর মৃত্যু হয়েছে। লক্ষণ দেখে মনে হয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
আজ বিকেলে আসরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রসুলপুর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে