
সাতক্ষীরার কাশেমপুরে জামায়াত কর্মী শহিদুল ইসলাম বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় প্রায় ১০ বছর পর সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ মুজিবর রহমানসহ ৩২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে আজ বুধবার এই মামলা করেন নিহতের ভাই ইমাদুল হক।
মামলা হওয়ার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী আকবার হোসেন। তিনি জানান, আদালত মামলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তালা-কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আসামিরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যান। পরে তাঁকে গুলি করে হত্যা করে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্নারের সামনে মরদেহ রেখে বন্দুকযুদ্ধে নিহতের নাটক সাজানো হয়।
শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক বলেন, ‘আমার ভাই জামায়াতের কর্মী ছিলেন। তিনি দলটির বিভিন্ন কর্মসূচিতে যেতেন। তাঁকে বন্দুকযুদ্ধে হত্যার নাটক সাজানো হয়।’

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭ মিনিট আগে