
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
৩ ঘণ্টা আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৫ ঘণ্টা আগে