কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) এবং রাকিবুল হাসান (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় ও বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ এবং ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল্লাহ কিশামত প্রাণকৃষ্ণ গ্ৰামের আশরাফুল আলমের ছেলে এবং রাকিবুল ভাঙ্গামোড় গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
মৃতের পরিবার জানায়, আব্দুল্লাহর মা তাকে নিয়ে স্থানীয় ভদের বাজার-কুটিবাড়ি মডার্ন রাস্তার পাকা সেতুর ওপর ধান শুকানোর জন্য যান। ওই স্থানে একটি
ভ্যানগাড়ির ওপর ছেলেকে বসিয়ে রেখে ধান শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ভ্যানের ওপর খেলার একপর্যায়ে ভ্যানটি উল্টে রাস্তার পাশে ডোবার পানিতে পরে যায়। রাস্তায় থাকা অপর একটি শিশু দেখেতে পেয়ে চিৎকার করলে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এরপর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।
অন্যদিকে রাকিবুলকে নিয়ে তার চাচাতো বোন বাড়ির পাশের ডোবায় গোসল করতে যান। তাকে গোসল করিয়ে ওপরে দাঁড় করিয়ে রেখে নিজে গোসল করতে নামেন। গোসল সেরে ওপরে উঠে দেখেন সে নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির উত্তরের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী ও ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান যথাক্রমে হারুন অর রশীদ হারুন এবং মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে