
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িয়ে পাওয়া ৮৮ হাজার টাকা ফেরত দিলেন দিনমজুর মজিদুল ইসলাম। আজ শুক্রবার বেলা ১১টার দিকে টাকার মালিক জাহেদুল ইসলাম জাহেদের কাছে ৮৮ হাজার টাকা হস্তান্তর করেন মজিদুল।
দিনমজুর মজিদুল ইসলামের বাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের নন্দিরকুটি গ্ৰামে। হারিয়ে যাওয়া টাকার মালিক জাহেদুল ইসলাম জাহেদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কেরামতিয়া উচ্চবিদ্যালয় বানিয়াপাড়ায়।
জানা গেছে, হারিয়ে যাওয়া টাকার মালিক জাহেদুল ইসলাম জাহেদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) একজন ঠিকাদার। গতকাল বৃহস্পতিবার জাহেদুল কাজের বিল তুলে পাওনাদারদের মিটিয়ে বাকি টাকা জ্যাকেটের পকেটে পুরে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী ফিরছিলেন। ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের নন্দিরকুটির সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেনের দোকানের সামনে পড়ে যায়। রাতে সম্ভাব্য বিভিন্ন খুঁজেও পাননি। সকালে টাকার সন্ধান পান তিনি।
দিনমজুর মজিদুল ইসলাম বলেন, ‘আমি রিকশায় ফুলবাড়ী উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলাম। আনোয়ার হোসেনের দোকানের সামনের রাস্তায় টাকার দুটি তোড়া (বান্ডিল) পড়ে থাকতে দেখে রিকশা থামিয়ে কুড়িয়ে নিই। এ সময় অনেকেই টাকাটা নিজের দাবি করেন। আমি কাউকে না দিয়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে জমা রাখি। সকালে টাকার প্রকৃত মালিক খুঁজতে গিয়ে টাকার সন্ধান পান। পরে প্রকৃত তথ্য যাচাইয়ের পর মালিকের কাছে হস্তান্তর করা হয়।’
টাকা পেয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কখনো ভাবিনি এ টাকা ফেরত পাব। জাহেদুলসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।’
টাকা হস্তান্তরের সময় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলা সম্পাদক আমিনুল ইসলাম, নন্দিরকুটি গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা সহিত উদ্দিন, ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়ার বাবু মিয়া, ফুলবাড়ী উপজেলা সদরের সাবু মিয়া, আব্দুস সোবহানসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল বলেন, এ গ্ৰামসহ পুরো ইউনিয়নের মানুষ মজিদুল ইসলামের কাজে গর্বিত।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে