
নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতের ঘটনায় ৯টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কবিরাজপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় নগদ ৩ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৮টার দিকে ঝড় ও বজ্রের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রচণ্ড শব্দে বজ্রপাতের একপর্যায়ে ওই গ্রামের অতুল চন্দ্র সরকার ও প্রদীপ চন্দ্র সরকারের বাড়িতে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে পাশের বিপুল চন্দ্র সরকার, বিনয় চন্দ্র সরকার, বাবুল চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, রাজেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যদের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড, সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ছয়টি বাড়ি সম্পূর্ণ এবং তিনটির বেশির ভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা বলেন, বাড়িতে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তার আগেই ছয়টি বসতবাড়ি সম্পূর্ণ ও তিনটি বেশির ভাগ অংশ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।’
বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ইউনিয়ন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে