Ajker Patrika

গাইবান্ধায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সাহাদাত হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে উপজেলা পৌর শহরের গোরস্তানপাড়ার মাসুদ হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আজ বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় নিখোঁজ হয় সাহাদাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত