রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে ৮২১ জন রোগীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু ও শনাক্তের সংখ্যা গত কয়েক দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন মৃতদের মধ্যে রংপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, নীলফামারীর দুজন, গাইবান্ধার দুজন, লালমনিরহাট, পঞ্চগড় ও দিনাজপুরের একজন করে রয়েছেন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫১ শতাংশ। সুস্থ হয়েছেন ৪৯৯ জন।
আক্রান্তদের মধ্যে রংপুরের ২৪৬ জন, গাইবান্ধার ১৬৪ জন, ঠাকুরগাঁওয়ের ৯৬ জন, পঞ্চগড়ের ৮৬ জন, দিনাজপুরের ৬৮ জন, কুড়িগ্রামের ৬৬ জন, নীলফামারীর ৫৭ জন ও লালমনিরহাটের ৩৮ জন রয়েছেন।
এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪০ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৯ জন, রংপুরের ১৫২, ঠাকুরগাঁওয়ের ১৩৭, নীলফামারীর ৫৩, লালমনিরহাটের ৪৬, পঞ্চগড়ের ৩৮, কুড়িগ্রামের তিনজন ও গাইবান্ধার ৩৭ জন রয়েছেন।
এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ১ লাখ ৯০ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৬ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে