রংপুরের পীরগঞ্জে রাতের আঁধারে সরকারি শালবাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া শালবাগান থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত বনপ্রহরী।
ঘটনাস্থলে পত্নীচড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মারুফ মিয়াসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই পত্নীচড়া শালবাগান থেকে চোরচক্র বেশ কিছু মূলবান গাছ কেটে উজাড় করছিল। শনিবার রাতে পুনরায় গাছ কেটে পাচারের উদ্দেশে ভ্যানে তোলার সময় বিষয়টি টের পান বনপ্রহরী আশরাফুল ইসলাম। তিনি তৎক্ষণাৎ কাটা গাছগুলো আটক করেন।
স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান বলেন, এভাবে রাতের আঁধারে বনের গাছ কেটে নিয়ে যাওয়া হতে থাকলে পুরো শালবাগানই ধ্বংস হয়ে যাবে। আরেক বাসিন্দা শরিফুল ইসলাম এই ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার বিষয়ে বনপ্রহরী আশরাফুল ইসলাম বলেন, কয়েকজন লোক রাতের আঁধারে বনের গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। রাস্তায় টের পেয়ে আমি গাছগুলো আটক করি। জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমার অধীনে মোট ১৮টি মৌজার দেখভালের দায়িত্ব রয়েছে। ফলে একার পক্ষে সব সময় সব এলাকায় পাহারা বা নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে।
তবে বনের গাছ কাটার কথা স্বীকার করলেও সেটিকে পৈতৃক সম্পত্তি দাবি করে অভিযুক্ত মারুফ মিয়া বলেন, যেখান থেকে গাছ কাটা হয়েছে, সেটি আমার পৈতৃক জমি। আমি নিজের লোক দিয়ে দুটি গাছ কেটেছিলাম।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা জুবাইদুল হাসান জানান, সরকারি বনের গাছ কাটার কোনো সুযোগ নেই। অপরাধের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪২ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাই বিপণি বিতানসংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে