Ajker Patrika

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ প্রকল্প বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধনে গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা
ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধনে গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং এ-সংক্রান্ত প্রকল্প বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা। আজ রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় ‘ফুলবাড়ীবাসী’ ব্যানারে পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার শত শত নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা এই প্রকল্প বন্ধ করতে নেসকোকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

সাংবাদিক আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমানসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত হাসিনা সরকার বিদ্যুৎ বিভাগ থেকে তাঁর শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। বিদ্যুতের এনালগ মিটার থেকে ডিজিটাল মিটার নিতে গ্রাহকদের বাধ্য করেছেন। প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প মূলত তাঁদেরই লুটপাটের একটি প্রকল্প। ২০১৭ সালে এ প্রকল্প গ্রহণ করা হয়। এরপর হাসিনা সরকারের পতন হলেও তাঁদের থেকে যাওয়া দোসরেরা ওই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লুটপাটের ব্যবস্থা করছেন।

তাঁরা আরও বলেন, ফুলবাড়ীর শান্তিপ্রিয় মানুষ জানে কীভাবে আন্দোলন করতে হয়। তারা দেখিয়েছে কয়লাখনিবিরোধী আন্দোলন। সে সময় জীবন দিয়ে ফুলবাড়ী উন্মুক্ত কয়লাখনি প্রকল্প প্রতিহত করেছিল। যদি আবারও ফুলবাড়ীর জনগণের স্বার্থবিরোধী কোনো প্রকল্প গ্রহণ বা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, তবে ফুলবাড়ীর জনগণ ঐক্যবদ্ধভাবেই তা প্রতিহত করবে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে, এর দায়ভার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে (নেসকো) বহন করতে হবে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও প্রকল্প বাতিল করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে এই প্রকল্প বন্ধের দাবি-সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, সাভার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘প্রতিপক্ষ সংগঠিত এবং পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে। এর বিপরীতে আমাদের আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা তা করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি।’

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘সামনে নির্বাচন। আমরা আশা করি, এ নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে। যে ভিত্তি গণতন্ত্রকে যেমন সুদৃঢ করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলায় বাবার ছুরিকাঘাতে মো. সফিক হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বাবা হারুন হাওলাদার (৫০) ঝালমুড়ি বিক্রেতা।

স্থানীয় লোকজন জানায়, সফিক মাদকাসক্ত ছিলেন। তিন দফা রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা করলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক-সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেছেন তিনি। গত ৭ অক্টোবর মাদক মামলায় সফিক কারাগারে যান এবং ১০ ডিসেম্বর মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য তাঁর বাবাকে চাপ দিতে থাকেন। গতকাল দুপুরে সফিক তাঁর বাবার কাছে মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে সফিক তাঁর বাবাকে মারধর শুরু করেন। একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে কাঁচা মরিচ কাটার ধারালো ছুরি দিয়ে ছেলের পিঠে সজোরে আঘাত করেন। এতে প্রাণ হারান সফিক। ঘটনার পরপরই বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।

নিহত ব্যক্তির মা রাশেদা বেগম বলেন, ‘ও আমাদের একমাত্র সন্তান। অনেক দিন ধরে নেশায় সব শেষ হয়ে গেছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করিয়েছি, কিন্তু ঠিক হয়নি। গত বুধবার জেল থেকে বের হয়ে বাড়িতে আসে। বাড়িতে এসেই আবারও মাদকের টাকার জন্য আমাকে এবং ওর বাবাকে মারধর শুরু করে। ওর হাত থেকে রক্ষায় ছুরিকাঘাত করেছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মাদকাসক্ত ছেলের মারধরের জেরে বাবা ছুরি দিয়ে আঘাত করেছেন বলে প্রাথমিক তদন্তে এমনটি জানা গেছে। বাবা পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

আজকের পত্রিকা ডেস্ক­
সুব্রত বাইন। ছবি: সংগৃহীত
সুব্রত বাইন। ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে (বীথি) কুমিল্লা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাদিজা ইয়াসমিন বীথির বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার মতো গুরুতর অভিযোগের বিষয়ে তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গতকাল রাতে র‍্যাব-১১–এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমকে বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বীথি কুমিল্লায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নগরের জেলখানা সড়কে আমরা অভিযান চালাই। এ সময় তাঁকে আটক করা হয়। আটকের পর রাতেই তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গতকাল কুমিল্লা কারাগারে বাবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই খাদিজা ইয়াসমিন কুমিল্লা এসেছিলেন।

সূত্রটি আরও জানায়, আটক খাদিজা ইয়াসমিনের বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং বাবার পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে সম্পৃক্ততা থাকতে পারে। এসব বিষয়ে গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ মে কুষ্টিয়া থেকে যৌথ বাহিনী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

ময়মনসিংহ প্রতিনিধি
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহবাসী। ছবি: আজকের পত্রিকা
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহবাসী। ছবি: আজকের পত্রিকা

আজ সারা দেশের মতো ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার ভোরের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, তারপর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর সংসদ, সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক সিকদার বলেন, ‘জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। আগামীর নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এমনটি প্রত্যাশা আমাদের।’