নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম (১৩)। সে একই ইউনিয়নের রথেরপুকুর এলাকার জোবাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় এক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরিকুল এলাকায় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এ সময় ধামুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তরিকুলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তরিকুল সড়কে পড়ে গেলে মাইক্রোবাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।
নিহত ছাত্র তরিকুলের মামা ছামেদুল ইসলাম বলেন, মাইক্রোবাসচালক ফরতাজের (২৫) বাড়ি ওই গ্রামেই। ফরতাজ নিজে না চালিয়ে তার ভাতিজা সোহেল (১৩) দিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলেন। আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে