
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আজিজুল হক (৪৮) ও ফাতেমা বেগম (৪৫) দম্পতি গ্রামে ছোট দোকানে ব্যবসা করেন। তাঁদের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ পেয়ে গতকাল শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে স্ত্রীকে দোকানে রেখে পালিয়ে যান আজিজুল হক। পরে পুলিশ তাঁর স্ত্রীকে আটক করে। এ সময় দুই কেজি গাঁজা জব্দ করা হয় বলে পুলিশ জানায়।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাউদা মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, গ্রামের ভেতরে মুদিদোকানের আড়ালে গাঁজার ব্যবসা পরিচালনা করছিলেন ওই দম্পতি। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ গাঁজাসহ ফাতেমা বেগমকে আটক করলেও তাঁর স্বামী আজিজুল হক পালিয়ে যান।
ওসি আরও বলেন, আজ রোববার সকালে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পর আটক নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক আজিজুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে