রাস্তায় কুড়িয়ে পাওয়া লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন রিকশাচালক আব্দুল গফুর। এর আগে আজ দুপুরের দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের চব্বিশ টিউবওয়েল এলাকায় এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান তিনি।
খবর পেয়ে টাকার মালিকের খোঁজে নামে পুলিশ। একপর্যায়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে মালিকের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়। আব্দুল গফুর (৬০) জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনির বাসিন্দা।
টাকার মালিক ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। ব্যাংক থেকে দুপুরের দিকে টাকা তুলে কর্মস্থলে যাওয়ার পথে টাকাগুলো হারিয়ে যায়। গরিব রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে দুপুর এসআই মামুনসহ ফোর্স পাঠিয়ে দিয়ে টাকাগুলো উদ্ধার করি। পরে রিকশাচালক আব্দুল গফুরকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী রেজাউলের কাছে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে