
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্বের চরম অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশ দেউলিয়া হয়নি। বিএনপি দেশকে শ্রীলঙ্কা বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধুরাষ্ট্র পাকিস্তান আজ দেউলিয়া। এটা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন। পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনে মির্জা ফখরুল হাসপাতালে গেছেন।’
আজ বুধবার দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলরা বলেছিল, সরকার করোনা মোকাবিলা করতে পারবে না। অথচ আজ আমরা করোনা মোকাবিলায় বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে আছি। বিএনপির এক মন্ত্রী তাঁদের আমলে উত্তরবঙ্গ, নীলফামারী, দিনাজপুর ও রংপুরের লোকজনকে “মফিজ” বলে কটাক্ষ করেছিল। বিএনপি দেশের মানুষকে নিয়ে কটাক্ষ করেছে। আজ দেশের মানুষ বিএনপিকে “মফিজ” বানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ মফিজ হয় নাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকে বাংলাদেশকে তারা অসুস্থ করতে চায়; দেউলিয়া করতে চায়। আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে। তা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তৈরি করছি। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত, বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই মুক্তিযুদ্ধের চেতনা আছে। বঙ্গবন্ধুর আদর্শ আছে বলেই বাংলাদেশের মানুষ বুক চিতিয়ে পৃথিবীতে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে, তখনই বাংলার মানুষের জন্য কাজ করেছে। আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাবে। আমরা দরিদ্রতা জয় করেছি, মধ্যম আয় থেকে উন্নয়নশীল দেশে গেছি। টার্গেট নিয়েছি ২০৪১ সালের উন্নত বাংলাদেশের।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
প্রতিমন্ত্রী মাদ্রাসা ভবনের উদ্বোধনের আগে সকালে বিরল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাদ্যযন্ত্র বিতরণ করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে