দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে সালিসে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওয়াসীম আলী (৪০) ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
আজ শনিবার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার ফজলার রহমান (২৮), ফসিউর রহমান (২৫), সেলিম মিঞা (৩৬), ফরহাদ হোসেন (৩৮), খোকন মিঞা (৩২) ইসমাইল হোসেন (২৮) এবং একই এলাকার এক কিশোর।
স্থানীয়দের বরাতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা মারপিট করেন। এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালিস ডাকা হয়। সালিসে উভয় পক্ষ অংশগ্রহণ করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুপক্ষের ছয়জন আহত হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর বাইরে কিছুই বলা যাচ্ছে না।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে