
নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক পথচারী মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। মৃত ওই পথচারী একজন পুরুষ, তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।
এলাকাবাসীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যক্তির মুখমণ্ডলসহ পুরো শরীর থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই পথচারীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘ওই ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।’
ওসি আরও বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে