
আজ শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। এলাকাবাসী জানান, রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামী আরও দু-এক দিন এমন তাপমাত্রা থাকতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
স্থানীয় আলিমদ্দীন বলেন, শিশুরা ঠান্ডায় ঘর থেকে বের হতে চায় না। স্থানীয় লতিফা (৩০) বলেন, বাড়ির সব চেয়ে ছোট বাচ্চাটার দুই দিন থেকে জ্বর-সর্দি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হচ্ছে। এ জন্য তিনি আগুন পোহানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।
চলতি জানুয়ারি মাসে ২৯ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে আড়াই হাজার শীতবস্ত্র পাওয়া গেছে, এগুলো বিতরণ হচ্ছে। আরও শীতবস্ত্রের চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে