
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে আট নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম ৩৩১-এর-৩ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মানিক চন্দ্র রায় (৩৫), সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ রায়ের স্ত্রী জয়ন্তী রানী (২২), তাঁদের সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), মিলন সরেন (২৮), পারভীন (৩৭), তাঁর কন্যা মিনাশ্রী মন্দিরা (১), রুবেল চন্দ্র রায় (২০), চিন্ময় চন্দ্র রায় (২৪) পার্থ চন্দ্র রায় (২৮), খোকন রায় (২৬), রতন চন্দ্র রায় (৩৭), কাজল চন্দ্র রায় (২৫), শিশু ভৈরব চন্দ্র (৫) ও মাধব চন্দ্র (১.৫)।
জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে গোপনে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম এলাকা দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন। খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে