
রংপুরের কাউনিয়ায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম (৫৫) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে কাউনিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৭ জুন) উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ওই চেয়ারম্যানকে আটক করে সেনাবাহিনী।
রাশেদুল উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে আজ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কার্ড দেওয়ার বিপরীতে উপকারভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ তিন শ টাকা করে আদায় করেন। অনেকের কাছ থেকে একই অর্থ বছরে দুবার আদায় করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীরা এ ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনা দেখা দেয়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত লোকজন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সেনাবাহিনীকে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করে।
ওই ইউনিয়নের রাজিব শটিবাড়ি গ্ৰামের টিসিবির উপকারভোগী নুরুজ্জামান বলেন, ‘আমার কাছ থেকে গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির কর নিয়েছে। একই অর্থবছরে আজ স্মার্ট কার্ড দেওয়ার সময় আবার বসতবাড়ির কর তিন শ টাকা নিয়েছে। এটা চাঁদাবাজি।’ তিনি বলেন, ‘শুধু আমার কাছেই নয়, ইউনিয়নের সব অসহায় উপকারভোগীদের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের নামে বেশি বেশি করে টাকা আদায় করা হয়েছে।’
তবে অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে বসতবাড়ির ট্যাক্সের টাকা রসিদ মূলে নেওয়া হয়েছে।
ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে উপকারভোগী নুরুজ্জামান বাদী হয়ে রাশেদুল ইসলামকে আসামি করে চাঁদাবাজির ধারায় মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক বলেন, ‘আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি। থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পারব।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে