‘হামার তিস্তাপাড়ের মাইনসের ভাগ্য আর বদল হইল না। হামাক মনে হয় এইভাবেই তিস্তার বালা মুখোত নিয়া, নদীর ভাঙনের সাথে যুদ্ধ করি বাঁচি থাকা লাগবে।’ দীর্ঘশ্বাস আর হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইচলি গ্রামের সাইয়েদুল ইসলাম (৫৫)।
আজ বুধবার বিকেল ৫টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনে বাড়ি ফেরার পথে এ কথা বলছিলেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশায় করে এলাকার সঙ্গীরাসহ বাড়ি ফিরছিলেন সাইয়েদুল। এ সময় তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেক আশা নিয়া কাইল রাইত থাকি শেখের বেটির বক্তব্য শুনবার জন্যে আছনুং। রংপুরের মানুষের আশা ছিল এবার হাসিনা রংপুরত আসি কোন দিন তিস্তা নদী বান্দার কাজ শুরু করবে, সেটার ঘোষণা দিবে। কিন্তু হামারগুলার সে আশা আর পূরণ হইল না। খালি কইল তিস্তা নদীর কাজ করবে। কুনদিন করবে সে কথা আর কইল না।’
এ সময় সাইয়েদুল ইসলাম আরও বলেন, ‘শেখের বেটি অনেকগুলা কাজ উদ্বোধন করিল। আরও মেলা কাজ করবে সেগুলাও কইল, কিন্তু তিস্তা নদীর বান্দার কথা একবারো জোর দিয়া কইল না। খালি কইল তিস্তার কাজ করবে।’
আজ বুধবার বিকেল চারটায় রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় রংপুরের উন্নয়নে ২৭টি প্রকল্প ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ভবিষ্যতে রংপুরের আরও উন্নয়ন করবেন বলে এ অঞ্চলের মানুষদের আশ্বাস দেন। তবে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ছিল প্রধানমন্ত্রী রংপুরে আসলে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দিয়ে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা মহাপরিকল্পনার কথা বললেও, তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছু না বলায় এ অঞ্চলের মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।
এ বিষয় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি তিস্তা মহাপরিকল্পনার কাজ করার কথা বলেছেন। তবে সেই কাজ কবে করবেন, সে কথা বলেননি। এ জন্য মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, তিনি ফিরে যাওয়ার পর নির্বাচনের আগেই নিজ অর্থায়নে এ কাজের উদ্বোধন করবেন।’

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১০ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে