
গাইবান্ধার সুন্দরগঞ্জে গরুবাহী ভটভটির ইঞ্জিন ও বডি ভেঙে খাদেম হোসেন (৫৩) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাইপাস মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদেম হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সীচা গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে। তবে এখনো আহতদের নাম জানা যায়নি। তবে তারা বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সীচা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী গরুবাহী ভটভটিযোগে রংপুরের শঠিবাড়ী হাট থেকে ১৩টি গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় ধুবনী বাইপাস মোড় এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে ওই ভটভটির ইঞ্জিন ও বডির সংযোগ অংশ ভেঙে যায়। এতে গরুসহ ব্যবসায়ীরা বিক্ষিপ্ত অবস্থায় সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই খাদেম হোসেনের মৃত্যু হয়। সেই সঙ্গে গুরুতর আহত হন আরও ৬ গরু ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গরুবাহী ভটভটি ভেঙে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে