
রংপুরে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাই করা একটি টেলিস্কোপ বিক্রির সময় ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। বাকি তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ শনিবার দুপুরে মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপটিসহ ওই ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার দেওয়ান খোরশেদের ছেলে দিওয়ান রবিউল সালাম (৪৯), নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনা জেলার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯), আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫৬), পঞ্চগড় জেলার আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫)।
শনিবার এ ঘটনায় মামলা হলে আটক ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আসামিরা হলেন, আবদুর রাজ্জাক, জাহিদুল ইসলাম ও শাহ আলম। মামলার বাদী ঢাকার মিরপুরের বাসিন্দা মিজানুর রহমান।
উদ্ধার হওয়া টেলিস্কোপটির গায়ে খোদাই করে লেখা আছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’। এর নিচে লেখা—১৮১৮, এর নিচে বন্ধনীর ভেতরে লেখা আছে—ট্র্যাকার টেলিস্কোপ।
পুলিশ জানায়, কয়েকজন প্রতারক পুরোনো টেলিস্কোপটি বিক্রির জন্য গোল্ডেন টাওয়ার হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে টেলিস্কোপটিসহ ছয়জনকে আটক করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ‘এ ধরনের টেলিস্কোপ বিভিন্ন বিদেশি জাহাজে শোপিচ হিসেবে দেখা যায়। সম্ভবত সেটি চুরি করে এনে মূল্যবান ধাতব বস্তু হিসেবে বিক্রির প্রক্রিয়া চলছিল। প্রথমে আটক ছয়জনের মধ্যে তিনজন এই প্রতারণার ফাঁদে পড়েছিলেন। পরে বাকি ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী তিনজনের মধ্যে মিজানুর রহমান বাদী হয়ে প্রতারণা অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাংবাদিকদের কলমের শক্তি অত্যন্ত বেশি। তবে সেই শক্তি তখনই কার্যকর হবে, যখন সাংবাদিকেরা ব্যক্তিগত পক্ষপাতের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবেন। তিনি বলেন, কোনো মানুষই পুরোপুরি নিরপেক্ষ নন। প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ থাকে। কিন্তু সংবাদ পরিবেশনের সময় সেই পক্ষপাতকে নিয়ন্ত্রণ করে
২ মিনিট আগে
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আজ রোববার শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল। জরুরি সেবা ও এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।
৫ মিনিট আগে
প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে রাজি না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা বিউটি আক্তারকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন...
১১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আজব আলীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী সাজেদ মিয়া। তবে আজব আলী ও ওই গৃহবধূ দাবি করেছেন, তাঁরা স্বেচ্ছায় একসঙ্গে গিয়েছেন এবং বিয়ে করেছেন।
১৬ মিনিট আগে