পঞ্চগড়ে বিক্ষুব্ধ জনতা আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) লোকদের বাড়িতে অগ্নিসংযোগের ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২৫ জন আহত হয়েছে।
আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে মুহূর্তেই আহম্মদনগরের অর্ধশত পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত হয় ২০ থেকে ২৫ জন আহমদিয়া। পরে সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২০২৩ সালের ২ ও ৩ মার্চ আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় ৩৩টি মামলায় আসামি করা হয়েছে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষকে। সেই ঘটনায় দুই জন নিহত হয়েছিল। মামলার আসামিরাই এই হামলা করেছেন বলে অনেকে ধারণা করছেন।
আহমদিয়া সম্প্রদায়ের আহত সুমন আহমদ বলেন, আমরা কী দোষ করেছি! বারবার আমাদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা যাকে যখন পেয়েছে আঘাত করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্তত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আহম্মদনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। এখনো পরিস্থিতি শান্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

চট্টগ্রামের পাহাড়তলীতে কাভার্ডভ্যান চালক মো. সজিবকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালত এ রায় দেন। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই স্বামী দীন ইসলামের (২৪) বিরুদ্ধে। হত্যার পর আজ সোমবার গাজীপুর থেকে লাশবাহী গাড়িতে তাঁর রক্তাক্ত মরদেহ এনে দীন ইসলামের গ্রামের বাড়ির উঠানে ফেলে রেখে যায়। এর আগে গতকাল রোববার গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় ওই...
৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ৫ নম্বর পুলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।
৬ মিনিট আগে
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি হত্যার অভিযোগে একজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
৮ মিনিট আগে