
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম খোকন। একই সঙ্গে ইভিএম পদ্ধতি বাতিল করে ব্লক সাইন টেকনোলজি এবং ই-ভোটিং সিস্টেমের দাবি জানান। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা জানান।
এ সময় খোরশেদ আলম বলেন, ‘নির্বাচনের দিনে ইভিএমে জটিলতা ও অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছিল। কিছু কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট ছিল এবং ভোট দেওয়ার সময় অনেক মেশিন বন্ধ হয়ে যায়। এমনকি মেশিনের বাটন ঠিকমতো কাজ করেনি। সেখানে ইভিএম চালু করতে এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়। অনেকেই এ ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত না হওয়ায় ভোট দিতে না পেরে দীর্ঘক্ষণ লাইনে থেকে বাড়ি চলে যান।’
খোরশেদ আলম আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে যেভাবে কেন্দ্র দখলে হানাহানি মারামারি আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। এ জন্য ইভিএম প্রযুক্তির বদলে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়ায় ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
এ সময় জাকের পার্টির বিভাগীয় সভাপতি আশরাফুজ্জামান সহ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে