
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের আর বাকি ২৪ ঘণ্টা। সে অনুযায়ী রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১৫২টি কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের সামগ্রী কেন্দ্রে নিয়ে যাবেন।
তবে এই আসনটিতে এবার পুরুষের তুলনায় বেশি নারী ভোটার বলে জানা গেছে।
নির্বাচন কমিশন বলছে, রংপুর-৫ আসনটি ১৭ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এই আসনে ভোটকেন্দ্র ১৫২টি। যেখানে ভোটকক্ষ রয়েছে ৯১৪টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৭৫৩ জন। যাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ২৯ হাজার ১৮০ এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। নারী ভোটার বেড়েছে ৬ হাজার ৩৮৯ জন।
অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের হিসাবে এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

বাঁশখালির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। গতকাল বুধবার বিকেলে বিতরণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
৯ মিনিট আগে
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড...
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতেয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা বেগম (৪৫) ওই গ্রামের আবদুর রউফ মিয়ার স্ত্রী।
১৬ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সক্রিয় সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে