গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন আসাদুজ্জামান আশিক (২৫) নামের এক যুবক।
বুধবার (১১ জুন) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি জানান তিনি।
আসাদুজ্জামান আশিক পলাশবাড়ী উপজেলা সদরের আসমতপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী (১৯) একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।
সংবাদ সম্মেলনে আশিক বলেন, একই গ্রামে বাড়ি হওয়ায় আশিক ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির পরিবারের মত না থাকায় গত ২৮ মে ইসলামি শরিয়াহ মোতাবেক ২ লাখ টাকা মোহরানা নির্ধারণে তরুণীকে বিয়ে করেন তিনি। মেয়েটির বাবাসহ পরিবারের অন্যরা এ বিয়ে মেনে নেননি। তাঁরা আশিককে নানাভাবে হয়রানিসহ হুমকি দিচ্ছিলেন।
একপর্যায়ে তাঁদের আক্রোশ থেকে বাঁচতে গাজীপুরে বাসা ভাড়া করে জীবিকার জন্য গার্মেন্টসে চাকরি নেন আশিক।
মঙ্গলবার (১০ জুন) আশিকের শ্বশুর লোকজনসহ সেখানে গিয়ে তাঁকে মারধর করে জোরপূর্বক তরুণীকে বাড়িতে নিয়ে আসেন। এতে নিরুপায় হয়ে আশিক স্ত্রীকে ফিরে ফেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে