
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত, বেশি বদলে গেছে। গ্রামের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে, সে জন্য সব ধরনের সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট এবং কাজ করে যাচ্ছে।
আজ সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শিক্ষা খাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষাসহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।
স্পিকার বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। ১৮ বছরের আগে যেন কোনো মেয়ের বিয়ে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে নারীর অগ্রগতি নিয়ে স্পিকার বলেন, নারীদের সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক সচ্ছলতার বিশেষ উপায় বলে উল্লেখ্য করে শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।
এর আগে আজ সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে সড়কপথে পীরগঞ্জে পৌঁছান তিনি। এ সময় পীরগঞ্জে সদর ইউনিয়নের দুবরাজপুর গাছুপাড়া, মণ্ডলপাড়া, হিলি কাঠালেরতল, বাওয়ার আমেরতলে পথসভা ও তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিভিন্ন উপকার ভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।

আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
২৬ মিনিট আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৪১ মিনিট আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
১ ঘণ্টা আগে