নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ–নির্বাচনে বহিষ্কৃত বিএনপি নেতার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন জলঢাকা পৌরসভা উপ–নির্বাচনে মেয়র পদে নারিকেল প্রতীকের প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল নির্বাচনে বিএনপি নেতা (বহিষ্কৃত) রেল ইঞ্জিন প্রতীকের প্রার্থীর পক্ষে বিভিন্ন মাধ্যমে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন। যার ফলে আমার কর্মী ও সাধারণ ভোটারের মাধ্যমে বিভ্রান্তি দেখা দিয়েছে। এতে করে সাধারণ ভোটারেরা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছে।
অভিযোগের বিষয়ে জানতে নীলফামারী–৩ সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ–নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফয়সাল ফাহমিদ চৌধুরী কমেটকে বহিষ্কার করেছে দলটি। গত ২৪ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রমতে, উপ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, প্রয়াত সাবেক পৌর মেয়র উপজেলা কৃষক লীগের সভাপতি ইলিয়াস হোসেন বাবুলের ছেলে আওয়ামী লীগ সমর্থিত নাসিব সাদিক হোসেন নোভা (নারিকেল গাছ), জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (রেল ইঞ্জিন) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমির ও বর্তমান জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন (মোবাইল ফোন)।
গত ২০ জানুয়ারি জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে ইসি। আগামী রোববার (২৮ এপ্রিল) ১৮টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
২৬ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য জামালপুরে মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
১৯ মিনিট আগে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরিসংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি হাতিয়ায় যুক্ত করার চেষ্টা চলছে। শনিবার সকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের পরিস্থিতি পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।
১ ঘণ্টা আগে